Web Analytics

বাংলাদেশের জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। নতুন বাজেট চলতি অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। মঙ্গলবার সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট প্রস্তাব উপস্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে কণ্ঠভোটে তা পাস হয়।

বাজেট পাসের আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৫৯টি ব্যয় দাবি উপস্থাপন করা হয় এবং সংসদ সদস্যরা ১ হাজার ৩৪৪টি ছাঁটাই প্রস্তাব দেন। এসব প্রস্তাবের ওপর আলোচনা শেষে কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়। একই সঙ্গে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকায় নির্ধারণ করে অর্থবিলও পাস হয়।

গত ১১ জুন সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। সরকারি, বিরোধী ও স্বতন্ত্র সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনার পর বাজেটটি পাস হয় এবং এটি আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।