Web Analytics

হত্যা মামলার আসামি মো. শরিফুল ইসলাম (২৮) মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ৭ নম্বর এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের এজলাসে হাজিরার সময় তিনি কৌশলে পালান। পুলিশ জানায়, তাকে হাতকড়া পরিয়ে কাঠগড়ার শিকের সঙ্গে আটকানো হয়েছিল।

ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দায়িত্বরত পুলিশ কর্মকর্তা কিছুটা অন্যমনস্ক থাকার সুযোগে শরিফুল পালিয়ে যান। বিচারক এজলাসে থাকা অবস্থায় আদালতের ভেতরেই ঘটনাটি ঘটে। এ ঘটনায় মামলা ও তদন্ত হবে এবং তাকে গ্রেপ্তারে কার্যক্রম চলছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, কনস্টেবল মো. আব্দুল আলিম সকাল ১০টা ২৫ মিনিটে কোতোয়ালি মডেল থানার ১৭(৬)/২৫ নম্বর মামলায় শরিফুলকে আদালতে হাজির করেন। পরে কাঠগড়ার শিকের সঙ্গে হাতকড়া ঝুলন্ত পাওয়া যায়। ২০২৫ সালের ১৯ জুনও তিনি পালিয়েছিলেন; ১ অক্টোবর ফেনী রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার হন। শরিফুল খিলগাঁও থানার জিসান হোসেন (১৪) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।