Web Analytics

হরমুজ প্রণালি অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ— এমন দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসন ও ইউএসএস মাইকেল মারফি নামের জাহাজ দুটি প্রণালি অতিক্রম করে বর্তমানে আরব সাগরে কার্যক্রম চালাচ্ছে। সেন্টকমের দাবি, এটি একটি বৃহত্তর অভিযানের অংশ, যার লক্ষ্য ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) কর্তৃক পেতে রাখা সামুদ্রিক মাইন অপসারণ ও নিরাপত্তা নিশ্চিত করা।

তবে ইরান এই দাবি দৃঢ়ভাবে নাকচ করেছে। ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজগুলোর অগ্রসর হওয়া ও প্রবেশের বিষয়ে সেন্টকম কমান্ডারের দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করা হচ্ছে। তিনি আরও জানান, প্রণালিতে যেকোনো জাহাজের চলাচল ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

এই বিরোধপূর্ণ দাবি দুই দেশের মধ্যে হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে চলমান উত্তেজনাকে আরও স্পষ্ট করে তুলেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।