জামায়াতের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে যৌথভাবে কাজের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। সোমবার তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকা-৪ আসনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সৈয়দ জয়নুল আবেদীন বলেন, গ্যাস ও পানির সংকট, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছিনতাইসহ নানা সমস্যা সমাধানে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি মনে করেন, একজন জনপ্রতিনিধি এককভাবে সমাজের সব সমস্যা সমাধান করতে পারেন না; বরং জনগণের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তার মতে, সমন্বিত প্রচেষ্টায় ঢাকা-৪ কে শান্তি ও উন্নয়নের এলাকায় রূপান্তর করা সম্ভব।
তিনি জনগণের নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেন। সাক্ষাতে স্থানীয় জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।