Web Analytics

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, রাজনৈতিক অবস্থানের কারণে সাকিব আল হাসানের স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফেরার আর কোনো সুযোগ নেই। ৭ আগস্ট সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সাকিব দেশে ফিরলে তাঁকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আসতে হবে।

নয়া দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর সাকিব নতুন করে আলোচনায় আসেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি দেশে ফিরতে প্রস্তুত এবং আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান।

এর আগে নতুন দায়িত্ব পাওয়ার পর আমিনুল বলেছিলেন, সাকিব ও মাশরাফির বিরুদ্ধে থাকা মামলাগুলোর সমাধান করে তাঁরা আবার ক্রিকেটে ফিরতে পারেন। তখন তাঁদের বাংলাদেশের ক্রিকেটে ফেরার বিষয়ে তাঁর নমনীয় ও সহনশীল মনোভাব ছিল। তবে সর্বশেষ বিবৃতিতে প্রতিমন্ত্রী আরও কঠোর অবস্থান তুলে ধরেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।