Web Analytics

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা বৃহস্পতিবার (৭ মে ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন বলে বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন জানান।

আবেদনে অভিযোগ করা হয়েছে, আসামিরা দায়িত্বে অবহেলা করে যান্ত্রিক ত্রুটিযুক্ত এফ-৭ যুদ্ধবিমানকে জনবহুল ঢাকার আকাশে প্রশিক্ষণ উড্ডয়নের অনুমতি দেন, যার ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এছাড়া উদ্ধার কার্যক্রমে অবহেলা, ক্ষতিপূরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা এবং অনিরাপদ ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনার অভিযোগও আনা হয়েছে। ২০২৫ সালের ২১ জুলাইয়ের ওই দুর্ঘটনায় ৩৬ জন নিহত হন, যার মধ্যে ২৮ জন শিক্ষার্থী। প্রায় ২০০ জন আহত হয়।

বাদীর দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এখনো কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আসামিরা ব্যক্তিগত ও যৌথভাবে এই দুর্ঘটনা এবং পরবর্তী অব্যবস্থাপনার জন্য দায়ী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।