Web Analytics

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) জানিয়েছে, ২০২৫ সালে সামাজিক মাধ্যমভিত্তিক প্রতারণায় দেশটির ভোক্তারা প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার হারিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য প্রতারণার তুলনায় সামাজিক মাধ্যম থেকেই সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে। প্রতারণার শিকারদের প্রায় ৩০ শতাংশ জানিয়েছেন, তাদের প্রতারণার সূত্রপাত হয়েছিল সামাজিক মাধ্যমে। ফেসবুক থেকে শুরু হওয়া প্রতারণায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, এরপর রয়েছে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম।

প্রতিবেদনে দেখা গেছে, অনলাইন শপিং সংক্রান্ত প্রতারণা সবচেয়ে বেশি ঘটেছে। ক্ষতিগ্রস্তদের ৪০ শতাংশের বেশি সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দেখে পণ্য অর্ডার করেছিলেন। বিনিয়োগ সংক্রান্ত প্রতারণায় ক্ষতি হয়েছে প্রায় ১ দশমিক ১ বিলিয়ন ডলার। রোমান্স প্রতারণাও বেড়েছে, যেখানে ৬০ শতাংশ ভুক্তভোগী জানিয়েছেন তাদের যোগাযোগ শুরু হয়েছিল সামাজিক মাধ্যমে।

এফটিসি ব্যবহারকারীদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে—পোস্ট ও ব্যক্তিগত তথ্যের দৃশ্যমানতা সীমিত রাখা, অনলাইনে পরিচিত কারও পরামর্শে বিনিয়োগ না করা এবং কেনার আগে বিক্রেতা সম্পর্কে অনুসন্ধান করার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, সামাজিক মাধ্যমের ব্যবহার বাড়ার সঙ্গে প্রতারণার ঝুঁকিও বাড়ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।