Web Analytics

রোববার সারা দেশে বৃষ্টিপাত কমে ৩৭ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী চার দিন এই ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। এদিন নীলফামারীর সৈয়দপুরে সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি এবং রাজধানীতে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়াতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ৫ জুনের কাছাকাছি সময় থেকে মৌসুমি বায়ু সক্রিয় হলে বৃষ্টিপাত বাড়বে এবং দেশে বর্ষাকালের আমেজ শুরু হতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।