Web Analytics

নিউ জার্সির গভর্নর মিকি শেরিল বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। তিনি ট্রাম্প প্রশাসনের কাছে জানতে চেয়েছেন, এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র আসলে কী অর্জন করেছে। প্রশাসনের উদ্দেশ্য বারবার পরিবর্তিত হয়েছে এবং যুদ্ধের ব্যয় আকাশচুম্বী হয়েছে বলে তিনি সমালোচনা করেন। শেরিল মনে করেন, জনগণের কাছে যুদ্ধের ফলাফল সম্পর্কে একটি স্পষ্ট ব্যাখ্যা প্রাপ্য।

ডেমোক্র্যাটিক এই গভর্নর জানান, ট্রাম্প এই সংঘাতের জন্য বিভিন্ন যুক্তি দিয়েছিলেন—ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস, পারমাণবিক কর্মসূচি বন্ধ, শাসনব্যবস্থার পরিবর্তন এবং হরমুজ প্রণালি পুনরায় খোলা। কিন্তু এখন পর্যন্ত এসব লক্ষ্য কোনোটি অর্জিত হয়নি। তিনি আরও বলেন, যুদ্ধ শুরু হওয়ার আগেও ওই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল করত।

তার এই মন্তব্য সামাজিকমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা যুদ্ধের যৌক্তিকতা ও ব্যয়ের বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।