Web Analytics

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধজনিত জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি প্রয়োজনে আরও তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইয়ার এনার্জি এজি, কেএন্ডআর ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি ও মেসার্স সিকদার ইন্টারন্যাশনাল থেকে এক লাখ টন করে মোট তিন লাখ টন ডিজেল কেনার তিনটি প্রস্তাব অনুমোদন পায়।

সভায় ইপিআই কর্মসূচির ভ্যাকসিন ক্রয় এবং চাঁদপুর-ভোলা অঞ্চলে সেতু নির্মাণ প্রকল্পের নীতিগত অনুমোদনও দেওয়া হয়। ইউনিসেফের মাধ্যমে ৫০ শতাংশ ভ্যাকসিন সরাসরি ক্রয় এবং বাকি ৫০ শতাংশ উন্মুক্ত দরপত্রে কেনার সিদ্ধান্ত নেওয়া হলেও, সময়ক্ষেপণ ও মান বজায় রাখতে সমস্যা হওয়ায় অবশিষ্ট ভ্যাকসিনও ইউনিসেফের মাধ্যমে সরাসরি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৪২১ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার টাকা।

এছাড়া শরিয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর ৮ কিলোমিটার দীর্ঘ সেতু এবং বরিশাল-ভোলা সড়কে কালাবাঁদর ও তেঁতুলিয়া নদীর ওপর ভোলা সেতু নির্মাণ প্রকল্প পিপিপি ভিত্তিতে নীতিগত অনুমোদন পেয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।