Web Analytics

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নগরীতে চলাচলকারী থ্রি-হুইলারের পূর্বের নির্ধারিত ভাড়া বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার নগর ভবনে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই সঙ্গে যেসব থ্রি-হুইলারের লাইসেন্স নবায়ন করা হয়নি, তাদের বিরুদ্ধে দ্রুত সম্মিলিত অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

সম্প্রতি অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা আন্দোলনে নামেন। অভিযোগ ছিল, নগরীর বিভিন্ন রুটে পূর্বের তুলনায় ১০ থেকে ২০ টাকা বেশি ভাড়া আদায় করা হচ্ছিল। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিএম কলেজের সামনে শতাধিক অটোরিকশা ও সিএনজি আটক করে। এর আগে ভাড়া নৈরাজ্য বন্ধে প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

জরুরি বৈঠকে অংশগ্রহণকারীরা নগরীর পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বিসিসি যাত্রী স্বার্থে ভাড়া অপরিবর্তিত রাখার পাশাপাশি বৈধ কাগজপত্র নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।