Web Analytics

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক সাম্প্রতিক বৈশ্বিক জরিপে দেখা গেছে, বিশ্বের বড় অংশের মানুষের কাছে এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীন বেশি জনপ্রিয়। ৩৬টি দেশে ৪২ হাজারেরও বেশি মানুষের ওপর পরিচালিত এই জরিপে ২৫টি দেশের মানুষ চীনের প্রতি বেশি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। ২০০২ সালে বৈশ্বিক মনোভাব নিয়ে ট্র্যাকিং শুরু করার পর এই প্রথমবার এমন ফলাফল রেকর্ড করা হলো। যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তা বেশি পাওয়া গেছে মাত্র ৬টি দেশে—পোল্যান্ড, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভারত, জাপান ও ইসরাইল।

জরিপে দেখা যায়, মধ্যম আয়ের দেশগুলোতে চীনের জনপ্রিয়তা তুলনামূলক বেশি, আর ধনী দেশগুলোতে কম। সিঙ্গাপুর ব্যতিক্রম হিসেবে চীনের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এশিয়ায় পাকিস্তান সবচেয়ে ইতিবাচক এবং জাপান সবচেয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে। প্রেসিডেন্ট শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প উভয়ের প্রতিই বৈশ্বিক আস্থা কম, তবে শি কিছুটা এগিয়ে।

গবেষকদের মতে, দুই দেশের পররাষ্ট্রনীতি এই পার্থক্যের মূল কারণ। ৭৫% মানুষ মনে করেন যুক্তরাষ্ট্র অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে অতিরিক্ত হস্তক্ষেপ করে, যেখানে চীনের ক্ষেত্রে এই হার ৪৫%। যুক্তরাষ্ট্রের নীতিগত অস্থিরতা এবং চীনের ধারাবাহিক কূটনৈতিক ও অর্থনৈতিক প্রচেষ্টা চীনের ভাবমূর্তি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।