Web Analytics

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দ ঢেউটিনের সঙ্গে প্রদেয় নগদ অর্থ বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হেকমত আলী এবং ইউএনও কার্যালয়ের সিএ মো. ইউসুফ আলীর দিকে। ২০২৫-২০২৬ অর্থবছরে খাষকাউলিয়া ইউনিয়নের ২৬টি পরিবারের মধ্যে ৪২ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।

সুবিধাভোগীদের ভাষ্য অনুযায়ী, প্রতি বান্ডিল ঢেউটিনের সঙ্গে প্রতিটি পরিবারের জন্য ব্যাংক চেকের মাধ্যমে ৩ হাজার টাকা বরাদ্দ ছিল। সে সময়ের ইউএনও খোদাদাদ হোসেনের উপস্থিতিতে টিন বিতরণ হলেও তাঁর বদলির পর দীর্ঘ সময়েও ২৬ পরিবার টাকা পায়নি বলে অভিযোগ। কয়েকজন সুবিধাভোগী বলেন, তাঁরা শুধু টিন পেয়েছেন; কোনো নগদ অর্থ বা ব্যাংক চেক পাননি।

ইউএনও কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা মো. ইউসুফ আলী বলেন, বিষয়টি পিআইও জানেন এবং তিনি কিছু জানেন না। পিআইও মো. হেকমত আলী বলেন, টিন বিতরণের সময় তিনি ছুটিতে ছিলেন এবং তখন কেবল টিনের বরাদ্দ ছিল; পরে অর্থ বরাদ্দ হয়েছে। তালিকা অনুযায়ী অর্থ দেওয়া হবে, আর কাউকে পাওয়া না গেলে টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হবে। বর্তমান ইউএনও মো. নুরুল আমিন বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।