Web Analytics

‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্যে শনিবার সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত মূল অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দেন এবং সরকারি-বেসরকারি টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

বিশেষজ্ঞরা বলেন, দেশে জনসংখ্যা বাড়লেও দক্ষ মানবসম্পদ বাড়েনি। সঠিক শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিনিয়োগ না হলে জনমিতিক সুবিধা ভবিষ্যতে চাপ হয়ে উঠতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ অভিবাসন, নগরায়ণ ও মৌলিক সেবার ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করছে।

তারা আরও বলেন, পরিকল্পিত জনসংখ্যা ব্যবস্থাপনা, নারীর ক্ষমতায়ন এবং প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক কৃষিতে তরুণদের দক্ষতা উন্নয়ন টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাতৃ ও শিশুর স্বাস্থ্য এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগই পারে জনসংখ্যাকে উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তর করতে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।