Web Analytics

লেবানন ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত বন্ধে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফা এই আলোচনা অনুষ্ঠিত হবে। এর আগে প্রথম দফার আলোচনার ফলে ১৬ এপ্রিল থেকে ১০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানান, রাষ্ট্রদূত পর্যায়ের এই আলোচনায় ইসরাইলি আগ্রাসনের অবসান, লেবানন ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার, বন্দিদের মুক্তি, আন্তর্জাতিক সীমান্তে সেনা মোতায়েন এবং যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠনের বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। তবে যুদ্ধবিরতি চলাকালেও ইসরাইল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

ওয়াশিংটনে এই নতুন আলোচনার মাধ্যমে স্থায়ী শান্তির পথে অগ্রগতি আশা করা হলেও চলমান হামলা সেই প্রচেষ্টাকে জটিল করে তুলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।