পিরোজপুরের জিয়ানগর উপজেলায় মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে দুই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে এম. এ. আকবর ও তার সহযোগী রতন কুমার শীলকে আটক করা হয়। এম. এ. আকবরকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৩০ দিনের কারাদণ্ড এবং রতন কুমার শীলকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসা দিয়ে মানুষকে প্রতারণা করছিলেন। জিয়ানগর সরকারি কলেজ মোড় ও চাড়াখালী চৌরাস্তার মাঝামাঝি এলাকায় একটি ভবনের কক্ষ ভাড়া নিয়ে তারা অপচিকিৎসা দিতেন এবং ভুয়া পরীক্ষা-নিরীক্ষার নামে রোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন। অভিযানে অনুমোদনহীন হোমিও ওষুধ ব্যবহার, জালিয়াতি ও স্বাস্থ্যহানির প্রমাণ মেলে।
তারা ‘ঢাকা হোমিও ক্লিনিক’ নাম ব্যবহার করে কোয়ান্টাম রেজোন্যান্স ম্যাগনেটিক অ্যানালাইজার ডিভাইসের মাধ্যমে ভুয়া রিপোর্ট তৈরি করতেন। রতন কুমার শীল গ্রিন কার্ডের সুবিধার প্রলোভন দেখিয়ে গ্রামবাসীর কাছ থেকে অর্থও সংগ্রহ করতেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।