Web Analytics

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, তৃণমূল সরকার রাজ্যকে ‘বৃহত্তর বাংলাদেশ’ বানাতে চেয়েছিল এবং সনাতনী ঐতিহ্য ও সংস্কৃতি দমনের চেষ্টা করেছিল। শনিবার কলকাতার কেষ্টপুরে একটি গণেশ পূজামণ্ডপ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

শুভেন্দু বলেন, গত ৪৯ বছর ধরে রাজ্যের সাংস্কৃতিক পরিচয় নষ্ট করার চেষ্টা হয়েছে; এর মধ্যে ৩৪ বছর বাম এবং ১৫ বছর তৃণমূল শাসন করেছে। তাঁর অভিযোগ, কমিউনিস্টরা ধর্মকে ‘আফিম’ বলত, আর পরবর্তী সময়ে তৃণমূল বাংলার পরিচয় বদলানোর চেষ্টা করেছে। তিনি বলেন, বর্তমান সরকার ভুলে যাওয়া সংস্কৃতি ও পরম্পরা ফিরিয়ে আনতে চায়।

বাম আমলে পূজামণ্ডপের বাইরের স্টলে কার্ল মার্কস ও ভ্লাদিমির লেনিনের বই থাকলেও স্বামী বিবেকানন্দ, লোকনাথ বাবা, হনুমান চালিশা বা ভগবত গীতা পাওয়া যেত না বলে অভিযোগ করেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে ‘জামাতিকরণ’-এর চেষ্টার অভিযোগও তোলেন শুভেন্দু। তিনি মহরমের কারণে বিজয়া দশমীর বিসর্জনের সময় পরিবর্তনের একটি ঘটনার উল্লেখ করে পঞ্জিকা মেনে চলার কথা বলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।