Web Analytics

পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জকে দায়িত্ব থেকে বরখাস্ত করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা ও এক সংশ্লিষ্ট ব্যক্তি রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে ঘটনাটিকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ৪১তম আর্মি চিফ অব স্টাফ র‍্যান্ডি জর্জ অবিলম্বে অবসরে যাচ্ছেন, যদিও তার মেয়াদে এখনও এক বছরের বেশি সময় বাকি ছিল। এক বিবৃতিতে পেন্টাগন তার দীর্ঘ কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে অবসর জীবনের জন্য শুভকামনা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জেনারেল জর্জের হঠাৎ বিদায়ের পেছনে কোনো নির্দিষ্ট কারণ জানায়নি, ফলে সিদ্ধান্তটির পটভূমি অনিশ্চিত রয়ে গেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।