Web Analytics

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ইরানকে ঘিরে সব ধরনের বিকল্প খোলা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী ধ্বংসের জন্য যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ চালিয়েছে এবং এখন দেশটির অর্থনীতি ধ্বংসে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ চালানো হচ্ছে।

লেভিট বলেন, এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে অর্থবহ আলোচনায় বসতে প্রস্তুত মনে না করা পর্যন্ত এই চাপ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

হোয়াইট হাউসের এই মুখপাত্রের ভাষ্য, এখন পর্যন্ত অর্থবহ আলোচনায় বসার কোনো আগ্রহ ইরানের পক্ষ থেকে দেখা যায়নি। এ কারণে ইরানকে নিয়ে পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন সব ধরনের বিকল্প বিবেচনায় রাখছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।