Web Analytics

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেছেন, বাব আল-মান্দেব প্রণালি দিয়ে ইতালির বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দেশটি একটি যুদ্ধজাহাজ মোতায়েন করবে। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের যৌথ সিদ্ধান্তের জন্য রোম অপেক্ষা করবে না বলেও তিনি জানান।

ক্রোসেত্তো বলেন, এই নৌপথ সুরক্ষার সক্ষমতা ইতালির রয়েছে। তিনি সতর্ক করেন, প্রণালিটি চলাচলের অযোগ্য হয়ে পড়লে এর অর্থনৈতিক পরিণতি ভয়াবহ হবে। বাব আল-মান্দেব লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং ইউরোপ ও এশিয়ার মধ্যকার বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ।

সুয়েজ খালের দিকে যাওয়া বা সেখান থেকে আসা তেল, গ্যাস ও কন্টেইনারবাহী জাহাজের জন্য রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রণালিটির কৌশলগত গুরুত্ব আরও সামনে এসেছে, কারণ ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের পশ্চিম উপকূলীয় লোহিত সাগর এলাকা এবং বেশ কয়েকটি কৌশলগত দ্বীপ নিয়ন্ত্রণে নিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।