Web Analytics

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্কিত এস. আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের সহযোগী ড. মোহাম্মদ সালেহ জহুরকে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে নিয়োগ দিয়েছে। গত রোববার উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান নির্বাহী ক্ষমতাবলে তাকে নিয়োগ দেন। তিনি চার মাস আগে নিয়োগ পাওয়া আবদুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

প্রতিবেদনে বলা হয়, সালেহ জহুর শুরুতে বিএনপিপন্থি হিসেবে পরিচিত ছিলেন, তবে ২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগপন্থি হিসেবে নিজেকে উপস্থাপন করেন। তিনি ২০১৯ সালের মে থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ছিলেন এবং ব্যাংকের নির্বাহী ও নিরীক্ষা কমিটির সদস্য ছিলেন। ইসলামী ব্যাংক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) থেকে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের একাধিক মামলায় তিনি আসামি।

উপাচার্য আল-ফোরকান বলেন, সালেহ জহুরের একাডেমিক দক্ষতাকে প্রাধান্য দিয়ে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।