Web Analytics

গাজীপুরের চৌরাস্তা থেকে চন্দ্রা হয়ে টাঙ্গাইলের হাঁটুভাঙা পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটে অচল হয়ে পড়েছে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চন্দ্রা ত্রি-মোড় এলাকায় দেখা যায় বাস, ট্রাক, প্রাইভেটকার, অটোরিকশা ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন, ভিড়ও ঈদের সময়ের মতো উপচে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক কারখানায় টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সুযোগে শ্রমিকদের বড় অংশ নিজ নিজ এলাকায় ভোট দিতে ও পরিবারের সঙ্গে দেখা করতে বাড়ির পথে রওনা হয়েছেন। যাত্রীচাপ ও যানবাহনের স্বল্পতার সুযোগে কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে বলেও অভিযোগ উঠেছে।

কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ওসি সাওগাত হোসেন জানান, নির্বাচন ও কারখানার ছুটির কারণে একযোগে যাত্রীচাপ বেড়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। হাইওয়ে ও ট্রাফিক পুলিশ যৌথভাবে কাজ করছে, অতিরিক্ত ভাড়া আদায়ে সতর্কতা জারি করা হয়েছে এবং যাত্রী হয়রানি রোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।