Web Analytics

ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, ভয়ভীতি ও নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইরে শুক্রবার দুপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাহরাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সায়েস্তা ইউনিয়ন উলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা উল্লেখ করেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যেখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে, তাই ধর্মীয় বিভেদ সৃষ্টি কোনোভাবেই কাম্য নয়।

সমাবেশে বক্তারা বিশ্ব সম্প্রদায়ের প্রতি মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনায় কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। কর্মসূচি শেষে মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও নির্যাতিতদের মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।