Web Analytics

স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনের ড্রোনে স্টারলিংক নেটওয়ার্কের গতিসীমা আরোপের পেছনে যুক্তরাষ্ট্র সরকারের ভূমিকা থাকতে পারে। মঙ্গলবার রাতে সীমা আরোপের পর ঘণ্টায় ১৬০ কিলোমিটারের বেশি গতিতে চলা ড্রোন ও অস্ত্রের সংযোগ বিচ্ছিন্ন হয়, যা ইউক্রেনের সামরিক অভিযানে বিঘ্ন ঘটায়। তবে যুক্তরাষ্ট্র সরকার সরাসরি এ নির্দেশ দিয়েছিল কি না, মাস্ক তা স্পষ্ট করেননি।

এক্সে মাস্ক বলেন, সামরিক ব্যবহারের জন্য তৈরি স্টারশিল্ডের মালিক ও নিয়ন্ত্রক যুক্তরাষ্ট্র সরকার। এ সেবার গতি ও ব্যবহারসংক্রান্ত বিধিনিষেধের সিদ্ধান্ত মার্কিন সামরিক বাহিনী নেয় এবং চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা প্রেসিডেন্টের। তাঁর ভাষ্য, স্টারলিংক মূলত বেসামরিক ও প্রতিরক্ষামূলক ব্যবহারের জন্য তৈরি; আক্রমণাত্মক সামরিক অভিযানে এই বাণিজ্যিক সেবা ব্যবহার করা উচিত নয়। এ বিষয়ে মার্কিন সরকার কোনো মন্তব্য করেনি।

সাবেক ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ বুধবার সন্ধ্যায় জানান, স্টারলিংক সংযোগ আংশিকভাবে পুনরুদ্ধার হয়েছে এবং তিনি গতিসীমা তুলে নেওয়ার আহ্বান জানান। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটিকে ভুল বা কারিগরি সমস্যা হওয়ার আশা প্রকাশ করে পূর্ণ সংযোগ ফিরিয়ে দেওয়ার দাবি করেন। মঙ্গলবার রাতের বড় রুশ হামলার পর ইউক্রেনে অন্তত ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।