Web Analytics

রোববার সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠী বন্দরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সন্ধ্যা ছয়টার দিকে ডিবি পুলিশ ইয়াসির আরাফাত ওরফে সোহেল কাজীকে আটক করে। পরে তাকে পুলিশের গাড়িতে তোলার সময় বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান রাকিবের নেতৃত্বে একদল লোক গাড়ি ঘিরে ফেলে এবং জোরপূর্বক আসামিকে ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।

ডিবি পুলিশের এসআই রেদোয়ান ঘটনার সত্যতা আংশিক স্বীকার করলেও বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। অন্য কর্মকর্তারা ঘটনাটি সম্পর্কে অবগত নন বলে জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল কাজী নিষিদ্ধ ঘোষণার আগে বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন এবং রাকিবুল হাসানের ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে পরিচিত।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন নাগরিকরা প্রকাশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়াকে রাষ্ট্রের কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!