Web Analytics

টানা কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর সিরিয়া সরকার ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী, ইউফ্রেতিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী প্রত্যাহার করবে এবং তাদের একটি অংশ সিরীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। স্থানীয় সময় রোববার (১৮ জানুয়ারি) এই চুক্তি স্বাক্ষরিত হয়, যা সাম্প্রতিক তীব্র লড়াইয়ের অবসান ঘটায়।

চুক্তির শর্তে বলা হয়েছে, এসডিএফ তাদের নেতৃত্বের একটি তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব করবে, যাতে সামরিক, নিরাপত্তা ও বেসামরিক উচ্চপদে নিয়োগের মাধ্যমে জাতীয় অংশীদারিত্ব নিশ্চিত করা যায়। সীমান্ত ক্রসিং, তেল ও গ্যাসক্ষেত্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ সিরিয়া সরকারের হাতে তুলে দেওয়া হবে। এর আগে মার্চ মাসে এমন একটি সমঝোতা হলেও তা বাস্তবায়িত হয়নি।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, এই চুক্তির ফলে আল-হাসাকা, দেইর আজ-জোর ও রাক্কা প্রদেশের প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ সরকারের হাতে আসবে। জর্ডান এই চুক্তিকে স্বাগত জানিয়ে একে সিরিয়ার ঐক্য ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!