Web Analytics

দীর্ঘ প্রায় ২৫ বছরের রাজনৈতিক অপেক্ষার অবসান ঘটিয়ে বরিশাল–৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসন পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ধানের শীষ প্রতীকে ৮০ হাজার ৯৩০ ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ঈগল প্রতীকে পান ৬১ হাজার ১৯২ ভোট। ফলে প্রায় ১৯ হাজার ৭৩৮ ভোটের ব্যবধানে বড় জয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন স্বাক্ষরিত বার্তায় ফলাফল ঘোষণা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, বরিশাল–৩ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩২ হাজার ৯৭ জন, এর মধ্যে ভোট দেন ১ লাখ ৭৭ হাজার ৭১৬ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ সিরাজুল ইসলাম পান ১৬ হাজার ৩২৫ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু পান ১৪ হাজার ১৮৪ ভোট। বিএনপি সর্বশেষ ২০০১ সালে এই আসনে জয়ী হয়েছিল, ২০০৮ সালে হারায় এবং ২০১৪ সালে অংশ নেয়নি।

বিজয়ের পর জয়নুল আবেদীন জনগণের ভালোবাসা ও আস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সততা ও উন্নয়নের অঙ্গীকারে কাজ করার প্রতিশ্রুতি দেন। এই জয়কে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে বিএনপির পুনরুত্থানের বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।