Web Analytics

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইসরাইলকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সামরিক সম্পদ নেই বলে পেন্টাগনকে সতর্ক করেছেন মার্কিন ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ। ২ আগস্ট প্রকাশিত ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, তিনি পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তাদের কাছে জরুরি বার্তায় এ সতর্কতা দেন।

গ্রিনকেভিচের মতে, দ্রুত আরেকটি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার মোতায়েন না হলে যুক্তরাষ্ট্রকে নিজ বাহিনীর স্বার্থ রক্ষা ও ইসরাইলের সুরক্ষার মধ্যে একটি বেছে নিতে হতে পারে। পূর্ব ভূমধ্যসাগরে বর্তমানে পাঁচটি মার্কিন ডেস্ট্রয়ার ইসরাইলের আকাশ সুরক্ষায় কাজ করছে। পাঁচ মাসের সংঘাতে জাহাজগুলো টানা অভিযান চালানোয় ক্ষেপণাস্ত্রের মজুত কমছে এবং জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজন বাড়ছে।

পেন্টাগনের মূল্যায়নে, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ২০০টির বেশি থাড ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছে, যা মোট মজুতের প্রায় অর্ধেক। ডেস্ট্রয়ার থেকেও শতাধিক ইন্টারসেপ্টর ছোড়া হয়েছে। সিএসআইএসের বিশ্লেষণে প্রিসিশন স্ট্রাইক মিসাইলের প্রায় ৪৫ শতাংশ, থাড ও প্যাট্রিয়টের অন্তত ৫০ শতাংশ এবং টমাহকের প্রায় ৩০ শতাংশ ব্যবহারের কথা বলা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।