Web Analytics

প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিলের দাবিতে রাজশাহীর গোদাগাড়ীতে শনিবার, ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি ও জাতীয় প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির আয়োজনে কর্মসূচিটি হয়। মিছিলটি ডাইংপাড়া স্বাধীন চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোদাগাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটারে রিচার্জের সময় বিভিন্ন চার্জ ও অতিরিক্ত অর্থ কেটে নেওয়ায় গ্রাহকদের ব্যয় বাড়ছে। গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি এবং বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, কারিগরি জটিলতা ও আধুনিক প্রযুক্তির নানা নিয়মের কারণে গ্রাহকদের ভোগান্তি ও আর্থিক চাপ বৃদ্ধি পাচ্ছে।

সমাবেশ থেকে প্রিপেইড মিটার বাতিল করে আগের মতো সাশ্রয়ী ও সহজ ব্যবস্থা চালুর দাবি জানানো হয়। এছাড়া সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, খাতটির বেসরকারিকরণের তৎপরতা বন্ধ, বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান এবং গ্রাহকদের নামে করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও তোলা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।