Web Analytics

সমাজসেবা ও দাতব্য কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি নেতা, সাহিত্যিক ও পেশাদার একাউন্টেন্ট আবু তাহের এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন। আগামী ১৩ মে রাজা তৃতীয় চার্লস উইন্ডসর ক্যাসেলে আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মান প্রদান করবেন। ইতিমধ্যেই এমবিই প্রাপক হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।

লন্ডননিবাসী আবু তাহের দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে স্বেচ্ছাসেবামূলক কাজ, সাংস্কৃতিক নেতৃত্ব ও মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছেন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর গ্রামের সন্তান এই সাহিত্যিক ছড়া, কবিতা, প্রবন্ধ ও নাটক রচনায় সমান পারদর্শী, যার সৃষ্টিকর্মে প্রবাসজীবন, মানবতা ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন দেখা যায়।

তিনি ব্রিটিশ-বাংলাদেশি তরুণদের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহ জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যা দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।