Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে এবং শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি। শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আইনের শাসন সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হবে এবং সরকার মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে সরকারের পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। এর অগ্রাধিকারের মধ্যে জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রাতিষ্ঠানিক সংস্কার রয়েছে। তিনি বলেন, সরকার প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দিকে এগোচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ডের মাধ্যমে সরকারি সহায়তা ও সেবা সহজলভ্য করা হবে। ভবিষ্যতে ইউনিভার্সেল কার্ডের মাধ্যমে এক ছাতার নিচে সমন্বিত সরকারি সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত সংলাপে ১০০টির বেশি দেশের প্রায় দেড় হাজার প্রতিনিধি অংশ নেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।