Web Analytics

বাংলাদেশ টেলিভিশনের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন কুঁড়ি ২০২৬-এর নিবন্ধন আগামী বৃহস্পতিবার, ১ অক্টোবর শুরু হবে। নিবন্ধন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত এবং আগ্রহী প্রতিযোগীরা অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই আবেদন করতে পারবেন। দেশের শিল্প-সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখা এই ঐতিহ্যবাহী আয়োজন দীর্ঘ বিরতির পর গত বছর পুনরায় শুরু হয়ে দারুণ সাড়া পেয়েছিল।

প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশকে ১৮টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক বাছাই এবং ৮টি বিভাগে ভাগ করে বিভাগীয় বাছাই অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্বে উত্তীর্ণরা ঢাকায় চূড়ান্ত বাছাইয়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন, যেখানে সেরা ১০ নির্বাচিত হবে। পরে সেরা দশের মধ্য থেকে বিজয়ীদের নিয়ে মূল ফাইনাল প্রতিযোগিতা আয়োজন করা হবে।

এবার ১৮টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা হবে। একজন আবেদনকারী সর্বোচ্চ তিনটি একক বিষয়ে এবং দলীয়সহ মোট চারটি বিষয়ে আবেদন করতে পারবেন। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য বিটিভি ও নতুন কুঁড়ির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।