পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে ভারতের ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের ঘোষণা দিয়েছেন। বুধবার নবান্নে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি এই ঘোষণা দেন। ঘোষণায় বলা হয়েছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পর যারা ভারতে প্রবেশ করবে, তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে। এদের প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশ আটক করে বিএসএফের হাতে তুলে দেবে এবং পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে পাঠানো হবে।
অধিকারী জানান, এই ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী নেওয়া হয়েছে, যা পূর্ববর্তী সরকার বাস্তবায়ন করেনি। তিনি বলেন, সিএএ নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর নাগরিকত্বের সুযোগ দেয়, তবে নির্ধারিত সময়সীমার পর প্রবেশকারীরা এই সুবিধা পাবেন না।
তিনি আরও জানান, অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে এবং সীমান্ত সুরক্ষা জোরদারে ২৭ কিলোমিটার এলাকায় জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।