Web Analytics

রোগী ও স্বজনদের হয়রানি ঠেকাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে স্পেশাল র‌্যাপিড ব্যাটালিয়ন-৩। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত চলা অভিযানে ১১ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেন।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মেজর নাঈমের নেতৃত্বে অভিযান শুরু হয় এবং রাত সাড়ে ৭টা পর্যন্ত হাসপাতালের বিভিন্ন স্থানে তল্লাশি চলে। এসআরবি ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান আদালত পরিচালনা করেন। হেলাল ছয় মাস, আলামিন এক মাস, ইমন ১৫ দিন, মোয়াজ্জেম ও শহিদুল মোল্লা সাত দিন করে কারাদণ্ড পান। সাদ্দাম ও সিফাতকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মাহমুদুল ও আল শাহরিয়ার হোসেন বাপ্পিকে পাঁচ হাজার টাকা করে, শাকিলকে তিন হাজার এবং নূরনবীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতালে রোগী ও স্বজনদের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি হাসপাতাল পরিদর্শনে গিয়ে দালালদের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দুদক চেয়ারম্যান। রোগীর স্বজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে এক দালাল উধাও হওয়ার অভিযোগও সামনে আসে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।