Web Analytics

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদনাম পরিবর্তন করে শুধু ‘শিক্ষক’ করার প্রস্তাব নাকচ করেছে অর্থ বিভাগ। একই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন পরীক্ষণ বিদ্যালয়ের ‘পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক’ পদনাম বদলে ‘সহকারী ইন্সট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়)’ করার প্রস্তাবেও বিভাগটি সম্মতি দেয়নি। ফলে আপাতত দুটি পদের নাম অপরিবর্তিত থাকছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত মে মাসে পদনাম পরিবর্তনের দুটি প্রস্তাব অর্থ বিভাগে পাঠানো হয়েছিল। অর্থ বিভাগ গত সেপ্টেম্বরে প্রস্তাব দুটিতে অসম্মতি জানায়। পরে সেপ্টেম্বরের শেষ দিকে মন্ত্রণালয় বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করে।

অর্থ বিভাগের মতে, পদনাম পরিবর্তন করা হলে অদূর ভবিষ্যতে বিভিন্ন সরকারি দপ্তরে নতুন প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। বিভাগটি আরও বলেছে, এ পরিবর্তন প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে কোনো ভূমিকা রাখবে না। রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জারি করা এক স্মারকে মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগের অসম্মতির বিষয়টি সংশ্লিষ্টদের জানায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।