Web Analytics

অনলাইনভিত্তিক প্রসাধনী সামগ্রী বিক্রেতা কোরিয়ান মার্ট বাংলাদেশের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করেছে ঢাকা পশ্চিমের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জাতীয় রাজস্ব বোর্ড বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। প্রতিষ্ঠানের ল্যাপটপ, কম্পিউটার, কুরিয়ার সার্ভিস, নিজস্ব সফটওয়্যার ব্যবস্থা ও দলিলপত্রের তথ্য পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট কমিশনারের নির্দেশনা এবং পল্লবী বিভাগীয় কর্মকর্তার তত্ত্বাবধানে গত ২১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটিতে নিবারক কার্যক্রম পরিচালিত হয়। কোরিয়ান মার্ট বাংলাদেশ পল্লবী বিভাগীয় দপ্তরের আওতাধীন। অভিযানের সময় প্রতিষ্ঠানের ল্যাপটপ, কম্পিউটার ও অন্যান্য দলিলের তথ্য পেনড্রাইভে সংরক্ষণ করে জব্দ করা হয়।

জব্দ করা দলিলপত্র যাচাই করে ৪৬ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৬৪৭ টাকার নিয়মবহির্ভূত বিক্রির তথ্য পাওয়া যায়। এসব বিক্রির বিপরীতে ফাঁকিকৃত মূসকের পরিমাণ ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকা বলে উল্লেখ করেছে এনবিআর। প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।