Web Analytics

চায়না ইউনিভার্সিটি অব জিওসায়েন্সেস-এর অধ্যাপক চেংশান ওয়াংয়ের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, হিমালয় থেকে নেমে আসা নদীগুলোর গতিপথ দ্রুত বদলে যাচ্ছে। ১৯৮০ থেকে ২০২০ সাল পর্যন্ত উপগ্রহচিত্র বিশ্লেষণ ও সরেজমিন পর্যবেক্ষণের মাধ্যমে গবেষণাটি সম্পন্ন হয় এবং ১৪ মে ‘সায়েন্স’ জার্নালে প্রকাশিত হয়। গবেষণায় দেখা যায়, উষ্ণায়ন ও হিমবাহ গলে যাওয়ার ফলে নদীগুলোর প্রবাহপথে বড় ধরনের পরিবর্তন ঘটছে।

গবেষকরা ১,৫৮২ কিলোমিটার নদীখাত ও ১,০৭৯টি নদীবাঁক বিশ্লেষণ করে দেখেন যে, ১৯৮০ থেকে ২০২০ সালের মধ্যে নদীর গতিপথে ৩৩ শতাংশ বেশি পরিবর্তন হয়েছে, আর বাধাহীন বাঁকগুলোতে এই হার ৯৭ শতাংশ পর্যন্ত। কোথাও নদী পুরনো পথ ছেড়ে সংক্ষিপ্ত পথে প্রবাহিত হয়েছে, আবার কোথাও সম্পূর্ণ নতুন পথে গিয়েছে। গবেষণায় আরও দেখা যায়, হিমালয়ে তাপমাত্রা বৃদ্ধির হার বিশ্ব গড়ের দ্বিগুণ, যা হিমবাহ গলন ও হিমায়িত মাটি দুর্বল করে নদীর গতিপথ পরিবর্তনে ভূমিকা রাখছে।

গবেষকদের মতে, এসব পরিবর্তন ভবিষ্যতে বন্যা ও ভূমিক্ষয়ের ঝুঁকি বাড়াতে পারে এবং হিমালয়নির্ভর কোটি মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।