Web Analytics

সৌদি আরব রবিবার দেশটির প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপন করেছে। ১৭২৭ সালে ইমাম মোহাম্মদ বিন সৌদ প্রতিষ্ঠিত প্রথম সৌদি রাষ্ট্র ‘আমিরাত অব দিরিয়াহ’-এর স্মরণে প্রতি বছর ২২ ফেব্রুয়ারি এই দিবস পালিত হয়। দিবসটি সৌদি আরবের ঐতিহাসিক শিকড়, ঐতিহ্য ও নেতৃত্বের উত্তরাধিকারকে তুলে ধরে। ২০২২ সালে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেন।

প্রতিষ্ঠা দিবস সৌদি জাতীয় দিবস থেকে আলাদা, যা ২৩ সেপ্টেম্বর আধুনিক সৌদি আরবের একীকরণের স্মারক হিসেবে পালিত হয়। দিবসটি উপলক্ষে নাগরিক ও প্রবাসীরা দীর্ঘ ছুটি উপভোগ করছেন এবং দেশজুড়ে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

রাজধানী রিয়াদে ৫ হাজারের বেশি আলোকসজ্জা স্থাপন করা হয়েছে এবং রিয়াদ অঞ্চলে ২৫ হাজারের বেশি পতাকা টানানো হয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এসব আয়োজন প্রায় তিন শতাব্দীর ঐতিহ্যের প্রতি গর্ব প্রকাশ এবং জনপরিসরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।