Web Analytics

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে রোববার আগুন লাগে। বিকেল ৫টা ১৫ মিনিটে ট্রেনটি স্টেশনে প্রবেশ করে। এর আগে আউটার সিগন্যাল এলাকায় ইঞ্জিন থেকে ধোঁয়া দেখতে পান চালক। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ইঞ্জিনে বড় ধরনের ত্রুটি দেখা দেওয়ায় ট্রেনটি দেড় ঘণ্টার বেশি সময় আটকা থাকে।

আগুনের খবর ছড়িয়ে পড়লে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণভয়ে যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন এবং এ সময় কয়েকজন সামান্য আহত হন। শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। পর্যাপ্ত বসার ব্যবস্থা ও আশপাশে বিকল্প পরিবহন না থাকায় নারী, শিশু ও প্রবীণ যাত্রীদের ভোগান্তি বেশি ছিল। সন্ধ্যা ৭টায়ও ট্রেনটি স্টেশনে আটকা ছিল।

সহকারী স্টেশন মাস্টার নাজিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি সরিয়ে আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন আনা হচ্ছিল; সেটি এলে ট্রেনটি সিলেটের উদ্দেশে পাঠানো হবে। ট্রেনের পরিচালক জহির উদ্দিন জানান, চালক সতর্কতার সঙ্গে ট্রেনটি স্টেশনে এনে যাত্রীবাহী বগি থেকে ইঞ্জিনটি আলাদা করেন, যাতে আগুন বগিতে ছড়িয়ে না পড়ে। অন্য ট্রেন চলাচলে বিঘ্ন হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।