Web Analytics

মালদ্বীপে গুরুতর অসুস্থ হয়ে পড়া প্রবাসী বাংলাদেশি মিনার হোসেনের দেশে ফেরার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। সোমবার (২০ এপ্রিল) দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম তার হাতে বিমান টিকিট হস্তান্তর করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে এই টিকিট সরবরাহ করা হয়।

হাইকমিশনার মিনার হোসেনের দ্রুত আরোগ্য কামনা করেন এবং মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো প্রয়োজনে হাইকমিশন পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। তিনি আরও জানান, প্রবাসী কর্মীদের যথাযথ চিকিৎসা ও আইনি অধিকার নিশ্চিত করতে হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা মিনার হোসেন দীর্ঘদিন ধরে বিএমইটি ছাড়পত্র নিয়ে মালদ্বীপে কর্মরত ছিলেন। সম্প্রতি হার্ট স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আগামী ২৪ এপ্রিল ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।