Web Analytics

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সমন্বয়ে ‘সোনালি দল’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত সভাপতি এবং প্রফেসর ড. মো. মাছুদুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। অন্যান্য পদে প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা, প্রফেসর ড. মো. রাশেদ আল মামুন ও প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার দায়িত্ব পান।

সভায় নেতৃবৃন্দ অভিযোগ করেন, ‘সাদা দল’-এর কিছু শিক্ষক মব সৃষ্টি করে ভিসি, প্রক্টর, প্রভোস্ট ও নিরাপত্তা কর্মীদের আহত করেছেন। এ ঘটনার প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শ রক্ষায় ‘সোনালি দল’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সাম্প্রতিক ঘটনাগুলোকে পরিকল্পিত ও বিশ্ববিদ্যালয়ের মর্যাদাবিরোধী বলে নিন্দা জানান।

নেতারা আরও জানান, ‘সাদা দল’-এর বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও নতুন কমিটি গঠনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ প্রেক্ষাপটে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে ‘সোনালি দল’-এর আত্মপ্রকাশকে সময়ের দাবি হিসেবে উল্লেখ করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।