Web Analytics

চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী মাদকবিরোধী সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ জোরদারে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার সীতাকুণ্ড উপজেলার গফুর শাহ মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, মাদক সমাজ ধ্বংসের অন্যতম কারণ এবং এটি ব্যক্তি, পরিবার ও সমাজকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়।

তিনি বলেন, মাদক প্রতিরোধে পরিবার সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। এজন্য অভিভাবক, শিক্ষক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে সামাজিক, পারিবারিক ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

একইদিন বিকেলে তিনি বারৈয়াঢালা ইউনিয়নের মহালংগা গ্রামে জিন্নত আলী চৌধুরী নুরানী মাদ্রাসার উদ্বোধন করেন। তিনি বলেন, নুরানী মাদ্রাসা শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে আদর্শ সমাজ গঠন সম্ভব।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।