Web Analytics

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে কাপ্তাই কর্ণফুলী রেঞ্জে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় কর্ণফুলী রেঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) সদস্যরা অংশ নেন। সভায় হাতির অবাধ বিচরণ, হাতি সুরক্ষা, হাতির করিডর সচল রাখা এবং ইআরটি সদস্যদের নিয়মিত উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার, কর্ণফুলী রেঞ্জের সহকারী বন সংরক্ষক আবু কাউসার, রেঞ্জ কর্মকর্তা আবু নাঈম শহিদুল আলম এবং কর্ণফুলী সদর বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। কর্ণফুলী রেঞ্জের স্টাফ ও ইআরটি টিম-১ ও ২-এর মোট ২০ জন সদস্য সভায় অংশ নেন।

সভায় হাতি সংরক্ষণ ও মানুষ-হাতি সংঘাত কমাতে ইআরটি সদস্যদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।