Web Analytics

সারা দেশে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় চরম ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সার্বিক অব্যবস্থাপনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, সড়ক, রেল ও নৌপথে যানজট, টিকিট সংকট, অনিয়ম এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন।

তিনি বলেন, পরিবহন সংশ্লিষ্ট অসাধু চক্র সুযোগ নিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে, যা অমানবিক ও অনৈতিক। এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। বিবৃতিতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং পরিবহন মালিক-শ্রমিকদের সমন্বিত উদ্যোগে যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

জামায়াত আশা প্রকাশ করে যে সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করে ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা নেবে এবং জনগণ নির্বিঘ্নে প্রিয়জনের কাছে পৌঁছাতে পারবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।