Web Analytics

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞানীরা কেবল আর্থিক ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ নন, বরং তারা বড় বা ছোট যেকোনো প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শনিবার ঢাকার একটি হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ২২তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর এই নতুন বিশ্বে হিসাববিজ্ঞানীদের শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ইকোসিস্টেম সম্পর্কে সচেতন থাকতে হবে। নবীন সনদপ্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ, তাই নিজেদের দক্ষতা ও পেশাগত উৎকর্ষের মাধ্যমে দেশকে সমৃদ্ধ করার দায়িত্ব তাদের।

তিনি নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের সাফল্য দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রফেসর ড. সলিমুল্লাহ খান ও আইসিএবির প্রেসিডেন্ট এন কে এ মবিন বক্তব্য রাখেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।