Web Analytics

মালয়েশিয়া সোমবার থেকে ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খোলায় নিষেধাজ্ঞা কার্যকর করেছে। নতুন নিয়ম অনুযায়ী ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবসহ প্ল্যাটফর্মগুলোকে বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করতে হবে এবং অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট ব্লক করতে হবে। নিয়ম না মানলে কোম্পানিগুলোকে সর্বোচ্চ ১ কোটি রিঙ্গিত জরিমানা করা হতে পারে। তবে শিশুরা আইন ফাঁকি দিয়ে অ্যাকাউন্ট খুললে তাদের অভিভাবকদের কোনো শাস্তি দেওয়া হবে না। সরকার জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য ক্ষতিকর কনটেন্ট, সাইবার বুলিং ও আসক্তি থেকে শিশুদের সুরক্ষা দেওয়া।

মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন জানিয়েছে, এই নিয়মের উদ্দেশ্য শিশুদের ডিজিটাল প্রযুক্তি থেকে বিরত রাখা নয়, বরং বয়সোপযোগী সুরক্ষা নিশ্চিত করা। প্ল্যাটফর্মগুলোকে এখন ‘সেফটি-বাই-ডিজাইন’ ফিচার চালু করতে হবে এবং বয়স যাচাইকরণ বাস্তবায়নে অতিরিক্ত সময় দেওয়া হবে।

তবে মেটার এক কর্মকর্তা সতর্ক করেছেন, এই নিষেধাজ্ঞা কিশোরদের নিরাপদ প্ল্যাটফর্ম থেকে দূরে ঠেলে দিতে পারে। একাডেমিক মহলও সরকারি আইডি ব্যবহার করে বয়স যাচাইয়ের কারণে গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং আইনটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।