Web Analytics

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তর ৯টি পদে মোট ৩৩ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৫ জুলাই ২০২৬ সকাল ১০টায় এবং চলবে ৬ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে এবং নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালন করতে হবে।

প্রার্থীর বয়স ১ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ৫ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৩৭ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি ও ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ বা নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণ করা হবে না।

টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। ১ ও ২ নম্বর পদের জন্য ফি ১৬৮ টাকা, ৩ থেকে ৮ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।