Web Analytics

ইরানের ভাইস প্রেসিডেন্ট ও পরিবেশ বিভাগের প্রধান শিনা আনসারি যুদ্ধের কারণে পরিবেশের ক্ষয়ক্ষতির নথি সংগ্রহ করে আন্তর্জাতিক পর্যায়ে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার বরাতে আলজাজিরা জানিয়েছে, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।

আনসারি বলেন, তেহরান ও কারাজে জ্বালানি সংরক্ষণাগারে বোমা হামলাসহ যুদ্ধের অন্যান্য ধ্বংসযজ্ঞ ‘ইকোসাইড’ বা পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড এবং পরিবেশের বিরুদ্ধে অপরাধের শামিল। তাঁর মতে, এসব হামলার মাধ্যমে আন্তর্জাতিক পরিবেশবিষয়ক সনদ লঙ্ঘন হয়েছে। এর প্রভাব এখনো ইরানের দক্ষিণ উপকূল, উপকূলীয় জলাভূমি ও বিভিন্ন প্রাকৃতিক বাস্তুতন্ত্রে দৃশ্যমান।

তিনি সতর্ক করেন, এই ক্ষয়ক্ষতির দীর্ঘমেয়াদি পরিণতি আরও ভয়াবহ হতে পারে। আনসারি জানান, ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধে হওয়া পরিবেশগত ক্ষয়ক্ষতির নথি সংগ্রহের কাজ শেষ হয়েছে। চলতি বছরের যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজ চলছে। এসব প্রমাণের ভিত্তিতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।