Web Analytics

সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কের একটি চেকপোস্টে সোমবার ভোরে মোটরসাইকেল থেকে ১০টি এয়ারগান উদ্ধার করেছে পুলিশ। ভোর সোয়া ৪টার দিকে ৫নং ফতেপুর ইউনিয়নের পাখিটেকি এলাকার করিচার ব্রিজের উত্তর পাশে তল্লাশির সময় ঘটনাটি ঘটে। একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে দুই ব্যক্তি চেকপোস্টের সামনে এলে থামানোর সংকেত দিলে তারা মোটরসাইকেল ও একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।

বস্তাটি তল্লাশি করে পুলিশ চারটি ভারতীয় ক্যামো রঙের নতুন এয়ারগান ও ছয়টি কালো রঙের নতুন এয়ারগান উদ্ধার করে। এছাড়া আসামিদের ব্যবহৃত পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনাটির বিষয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।