Web Analytics

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত নারী আসামি আসমা বেগমকে (৪৫) গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে এ ঘটনায় অন্তত ছয় পুলিশ সদস্য আহত হন এবং পাঁচজনকে আটক করা হয়। পুলিশ জানায়, আড়াইহাজার থানার একটি দল রাত ১টার দিকে অভিযান চালালে আসামির পরিবারের সদস্য ও স্থানীয়রা বাধা দেয় এবং সংঘর্ষের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জুলহাস মিয়ার স্ত্রী আসমা বেগমকে গ্রেপ্তারের সময় কথাকাটাকাটি থেকে ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে। আহতদের মধ্যে এসআই অজিত, এএসআই আরিফ, এএসআই ফারুক, এএসআই শরীফ, এএসআই সাইফুল ও এএসআই নিজাম রয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি (তদন্ত) রিপন কুমার সরকার জানান, আসামি অসুস্থতার ভান করলে তার আত্মীয়স্বজন ও স্থানীয়রা পুলিশকে ঘেরাও করে রাখে এবং পরে অতিরিক্ত পুলিশ গিয়ে উদ্ধার করে। পরিবারের দাবি, আসমা অসুস্থ হয়ে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে মামলা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।